ঢাকাবুধবার , ১০ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা আরও উন্নতি

টাইমস অব বাংলাদেশ
জুন ১০, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আরও উন্নিত। আগের চেয়ে তিনি অনেক ভালো আছেন।

মঙ্গলবার (১০ জুন) গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য পরিস্থিতির এই হালনাগাদ তথ্য জানিয়েছেন।

ডা. মামুন মুস্তাফি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার সংক্রমণ কিছুটা কমেছে। কৃত্রিম অক্সিজেন সাপোর্টের মাত্রা কমেছে। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’

তিনি বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তার চিকিৎসায় অনলাইনে একটি মেডিকেল টিম গঠন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তারা ভার্চুয়াল বৈঠকের বসে তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। এরপর গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।

এরপর গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এছাড়া গত ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করান তিনি। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নেন ডা. জাফরুল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।