আজ বিশ্বের সব থেকে বড় খবর হলো রাজ-পরীমনির ডির্ভোসের খবর। তবে এটা নতুন কিছুই নয় প্রতি ১ বছর পর পর সমালোচিত নায়িকা এটি করে থাকেন। কখনও তিন টাকায় কাবিন আবার কখনও বিয়ের আগেই বাগদাদ থেকে বাদ। এতাে নাটকের পর ফান্দে পড়েছে অভিনেতা শরিফুল রাজ। তাহলে পরবর্তী টার্গেট কে?
গেল ১৮ সেপ্টেম্বর অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জানিয়েছেন পরীমনির ঘনিষ্ঠ সূত্র। তবে এ বিষয়ে পরীমনি এবং শরিফুল রাজের অনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে মদ্যপ অবস্থায় বোতল দিয়ে মাথায় আঘাত করে রাজকে হাসপাতালে পাঠায় পরীমনি। তার সুরহা না হতেই নতুন ডিভোর্সের খবর দিয়ে মিডিয়ায় আগুন ধরিয়ে দেন।
কিছু বিশ্বস্থসূত্র জানিয়েছেন, নাসির কাণ্ডের পর থেকে পরী-রাজের সংসারে বেশ অভাব যাচ্ছিল। শরিফুল রাজও কোন নতুন কাজ হাতে নিচ্ছিল না এমনকি পরীমনির যেকোন কাজে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল রাজ। নানান কৈফিয়ত দিতে হতো তাকে। তাই পথের কাঁটা পরিস্কার করতেই শরিফুল রাজকে ডিভোর্স দেন এই সমালোচিত নায়িকা। তবে পরীমনি নিয়ে রাজের পরিবারেও নানান অশান্তির জন্ম দিয়েছিল বলে সূত্রটি জানান।
এর আগে ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমনির পরিচয় ও প্রেম হয়।
পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা।
এরপর আবার তাদের একসঙ্গ দেখা যায়। কিন্তু এবার জানা গেল বিচ্ছেদের পথেই হাঁটছেন সমালোচিত এই দম্পতি।
