ঢাকাশনিবার , ৩০ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টে ১৮ বিচারপতিকে স্থায়ী নিয়োগ

টাইমস অব বাংলাদেশ
মে ৩০, ২০২০ ৪:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ৩১ মে বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন।

১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

উল্লেখ্য, রাষ্ট্রপতি সাংবিধানিক প্রদত্ত ক্ষমতাবলে সর্বোচ্চ আদালতের বিচারপতি নিয়ে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।