ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিনের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ১, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় দিনের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ

জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শনিবার (৩০ নভেম্বর) খেলা শুরু হলেও বৃষ্টির কারণে প্রথম দিন ৩০ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৪ রান। সাদমান ইসলাম ফিফটি পূর্ণ করে অপরাজিত রয়েছেন, তাকে সঙ্গ দিচ্ছেন নতুন ব্যাটার জাকের আলী।

প্রথম দিন ১০ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মাহমুদুল হাসান জয় ১২ বলে ৩ রান এবং মুমিনুল হক ৬ বলে শূন্য রানে আউট হন। শুরুর ধাক্কা সামলে সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন মিলে পরিস্থিতি সামাল দেন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৯ রানে ২ উইকেট। সাদমান ৫০ ও শাহাদাত ১২ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন শুরুতে প্রথম ৮ ওভার টিকলেও নবম ওভারে শামার জোসেফের বলে বোল্ড হন শাহাদাত। তিনি ৮৯ বলে করেন ২২ রান। পরে ক্রিজে আসেন লিটন দাস, তবে ছন্দ খুঁজে পাননি। মাত্র ৬ বল খেলে ১ রান করে জেডন সিলসের বলে স্লিপে ক্যাচ তুলে দেন।

প্রথম টেস্টে ২০১ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।