ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তহীনতায় আইসিসি!

টাইমস অব বাংলাদেশ
মে ২৯, ২০২০ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নিজেদের সভায় কোনো সিদ্ধান্তই নিতে পারেনি না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনা ভাইরাসের কারণে অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। হুমকির মুখে পড়েছে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ হবে কি হবে না সেটি নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নির্ধারিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড সভা। তাই ধারণা করা হয়েছিল, এই সভা থেকেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু না। বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি আইসিসি। আগামী ১০ জুন আবারো বোর্ড সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

আইসিসির এই সভায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটি হলো- তথ্য ফাঁস হওয়া। এক বিবৃতিতে আইসিসি জানায়, বোর্ডের গোপনীয়তা রক্ষা হচ্ছে না। এ নিয়ে বোর্ডের বেশ কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। আইসিসি তার সুশাসনের মান ধরে রাখতে পারছে না। এজন্য আইসিসির এথিকস কর্মকর্তার নেতৃত্বে বিষয়টি তদন্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী ১০ জুনের সভায় এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাবেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।