ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের বাবা হলেন আশরাফুল

টাইমস অব বাংলাদেশ
মে ২৯, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবারও বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।

শুক্রবার (২৯ মে) রাজধানীর একটি হাসপাতালে পৃথিবীর মুখ দেখেছে আশরাফুলের দ্বিতীয় সন্তান। বাংলাদেশ ক্রিকেটের ‌‘প্রথম সুপারস্টার’ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই সুখবর।

ফেসবুকে নতুন অতিথি ও স্ত্রীর সঙ্গে নিজের একটি সেলফি পোস্ট করে আশরাফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ার সৌভাগ্য হলো। আমাদের ছেলের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, মা ও ছেলে দুজনই সম্পূর্ণ সুস্থ আছেন। তবে ছবি প্রকাশ করলেও ছেলের নাম এখনও জানাননি আশরাফুল।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন আশরাফুল। সেবার তার স্ত্রীর কোলে আসে কন্যা সন্তান। মেয়ের নাম তারা রাখেন আরিবা তাসনিম। ছোট্ট তাসনিম ঘরে এবার খেলার একজন সঙ্গীও পেয়ে গেল!

করোনা ভাইরাসের এই সময়টায় ঘরেই সময় কাটছে বাংলাদেশের ক্রিকেটারদের। এরই মধ্যে যেন বাবা হওয়ার ধুম পড়েছে। আশরাফুলের মতোই দ্বিতীয়বার বাবা হয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন। কদিন আগে প্রথম সন্তানের মুখ দেখার সুখবর দিয়েছেন এনামুল হক বিজয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।