ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু

টাইমস অব বাংলাদেশ
মে ২২, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

গত ১৮ এপ্রিল সোমবার হতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদে ঘরমুখো যাত্রীর ঢল জনসমুদ্রে রূপ নিয়েছিল সেই সময়। তাই করোনা সংক্রমন ঠেকাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

এ তথ্য নিশ্চিত করে বিআইডবিউটিসি শিমুলিয়া ঘাটস্থ সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, করোনা সংক্রমন রোধে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৮ এপ্রি হতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল। ঘরমুখো মানুষে শিমুলিয়া ঘাট পরিণত হয়েছিল জন সমুদ্রে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিলনা। লোকজন গাদাগাদি করে ফেরিতে যাচ্ছিল। তাই করোনা সংক্রমন ঠেকাতেই ফেরি বন্ধ করে দেয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা হতে কর্তৃপক্ষের নির্দেশে আবারো ফেরি সার্ভিস সচল করা হয়েছে। ১২টি ফেরি সকাল থেকে চলাচল করছে।

মাওয়া নৌ পুলিশের আইসি সিরাজুল কবির জানান, ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যাত্রীর চাপ নেই। ঘাটে কিছু পন্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি প্রাইভেটকার পার করা হচ্ছে। সাথে সাথে কিছু ট্রাকও পার করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।