ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

টাইমস অব বাংলাদেশ
মে ২১, ২০২০ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত ৭২ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া আহত হয়েছে আরও তিনশোর বেশি মানুষ।

আম্পানের ধ্বংসলীলায় লণ্ডভণ্ড রাজ্যের বেশিরভাগ এলাকা। রাতভর ঝড়ের পর অনেকটা অচেনা নগরীতে পরিণত হয়েছে কলকাতা। প্লাবিত হয়েছে সুভাষচন্দ্র বসু বিমানবন্দরও।

এদিকে বিধ্বংসী ঝড় আর জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। ভেঙে পড়েছে ১০ হাজারের বেশি বসতভিটা, হাজারও গাছপালা। একইসাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো বাড়িঘরে। আর্থিক ক্ষয়ক্ষতি যাচাইয়ে কয়েকদিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।