ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সবাইকে কোহলির ঈদ মোবারক

টাইমস অব বাংলাদেশ
মে ১৯, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

তামিম ইকবালের ফেসবুক লাইভে স্বল্প সময়ের জন্য (২৯ মিনিট) এসে সবার মন কেড়ে নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তামিমের সঙ্গে নির্মল আড্ডা শেষে দুজন দুজনকে ধন্যবাদ দিলেন।

তামিম বললেন, ‘বিরাট ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।’ বিরাটও বিনয়ের সঙ্গে বলেন, ‘তাামিম ভাই আপনার সঙ্গে কথোপকথনটা বেশ ভালো হয়েছে। চমৎকার সময় কাটল আমাদের।’

সেই সঙ্গে করোনামুক্ত বিশ্ব কামনা করে বিরাট বলেন, ‘কায়মনে কামনা করছি পরিস্থিতি খুব শীঘ্রই যেন ভাল হয়ে যায়। সবাই ভাল থাকুক। আমরা আবার যেন ক্রিকেটে ফিরতে পারি। ক্রিকেট মাঠে যেন আবার দেখা হয়। সবাইকে যেন আনন্দ দিতে পারি। সবার কল্যাণ কামনা করছি।’

একদম শেষ অংশে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরাট বলেন, ‘আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই যেন নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন, সময় কাটাতে পারেন। এ খুশির দিনটি সবাই যেন উপভোগ করতে পারে। করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করেও যেন সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এখন করোনার কারণে আসলে সবার এক অবস্থা। আশা করছি সবকিছু খুব শীঘ্রই ভাল হয়ে যাবে, সেটাই কামনা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।