ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

১৭ লক্ষ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহীদ আফ্রিদি

টাইমস অব বাংলাদেশ
মে ১৫, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেট টাইমস : আজ ১৭ লক্ষ টাকায় মুশফিকের কিনে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। গত ১০ মে রাতে মুশফিকের ব্যাটের নিলাম শুরু হয়। ব্যাট বিক্রির পুরো অর্থই করোনাভাইরাস মোকাবেলায় কাজে খরচ করা হবে।

২০১৩ সালে গল টেস্টে ঐতিহাসিক এক কীর্তি করে বসেছিলেন মুশফিকুর রহিম। তিনি হাঁকিয়েছেন আরও একটি ডাবল সেঞ্চুরি। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু গলের সেই ২০০ রানের ইনিংস স্বভাবতই বিশেষ কিছু হয়ে আছে।

বিশেষ কিছু হয়ে আছে সেই ব্যাটটিও, যে ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংসটি সাজিয়েছিলেন মুশফিক। প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটিই তিনি তোলেন নিলামে।

কমিউনিটি ট্রান্সমিশনের কারণে ভাইরাসের গতিরোধ করা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ সহায়তা।

সেই ভাবনা থেকেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অধিনায়ক থাকাকালে ২০১৩ সালে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। গল টেস্টের সেই ইনিংসে মুশফিক যে ব্যাট দিয়ে কিনেছিলেন, তা তোলা হয়েছিল নিলামে।

যদিও ভুয়া বিডিংয়ে নিলাম একপর্যায়ে স্থগিত করা হয়। নিলাম শুরুর পরপরই চড়া মূল্য হাঁকাচ্ছিলেন বেনামী ভুয়া বিডাররা। সংশোধিত তথ্য হালনাগাদের পর আবারো বেনামী ও নীল সিনেমার তারকাদের নামধারী বিডাররা দর হাঁকাতে থাকেন। এতে ব্যাটের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কর্তৃপক্ষ বাধ্য হয়ে ব্যাটের নিলাম স্থগিত করেন।

ভুয়া বিডিংয়ের কারণে কিছুটা ঝক্কি-ঝামেলা পোহাতে হলেও ব্যাটটির নিলাম সম্পন্ন হয়েছে। প্রায় ১৭ লাখ (১৬ লাখ ৮০ হাজার) টাকায় ব্যাটটি বিক্রি হয়েছে নিলামে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৬ লাখ টাকা।

উল্ল‌্যেখ্য,  বগুড়ার ছেলে মুশফিকুর রহমান। রাজশাহীর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার সৌভাগ্য অর্জন করেন। টেস্ট মর্যাদাপ্রাপ্তির শুরুর দিকে ২০০০-০১ মৌসুমে জিম্বাবুয়ে সফরে অভিষেক ঘটে তার। বাবু ডাকনামে পরিচিত মুশফিকুর রহমানের ১৯ এপ্রিল, ২০০১ তারিখে টেস্ট অভিষেক ঘটে। বুলাওয়েতে অনুষ্ঠিত টেস্টে তার ঐ অভিষেক সুখকর হয়নি। ঐ টেস্টে ইনিংস ও ৩২ রানে এবং ২৬ এপ্রিল, ২০০১ তারিখে হারারের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ দল।

উভয় টেস্টেই তিনি কোন উইকেট পাননি কিংবা দুই অঙ্কের কোটাও স্পর্শ করতে পারেননি। ফলশ্রুতিতে পরবর্তী দুই বছর দল নির্বাচকমণ্ডলী কর্তৃক উপেক্ষিত হন। ২০০৩ সালে ব্যাটিং কৌশল রপ্ত করে ডেভ হোয়াটমোরের নতুন যুগে পুণরায় অন্তর্ভূক্ত হন। অক্টোবর, ২০০৩ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেন। এরপর থেকেই দলের অন্যতম খেলোয়াড়ে রূপান্তরিত হন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর কেবলমাত্র আর একটি বছর খেলার সুযোগ পান।

https://www.facebook.com/MushfiqurOfficial/videos/1967005380098687/

– আকাশ নিবির

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।