ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমায় নায়িকা না নেয়ায় ভেঙ্গে যাচ্ছে কি তমা-রায়হান রাফীর সম্পর্ক?

টাইমস অব বাংলাদেশ
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি এক সাক্ষাৎকারে তমার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাফী বলেছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। তাহলে তমা মির্জার সঙ্গে প্রেম নেই রায়হান রাফীর। তাহলে কি ধরেই নেয়া যাচ্ছে, সিনেমায় নায়িকা না নেয়ায় ভেঙ্গে যাচ্ছে কি তমা-রায়হান রাফীর সম্পর্ক?

তাহলে বনানীতে নায়িকা নিপুণের একটি অনুষ্ঠানে পরিচালক রায়হান রাফীকে কেন নায়িকা তমার শাড়ীর আঁচল ধরে ঘুরতে দেখা গেছে। মিথ্যা বলছেন রাফী নাকি পল্টি নিচ্ছেন? তাছাড়া বিয়ে ছাড়াই একই ছাদের নিচে তাদের থাকার কথা উঠেছে। ঘুরতে গেছেন দেশ ও দেশের বাইরে? নাকি সবকিছু গণমাধ্যমে ধোকা দিচ্ছেন এই দুষ্ট জুটি? তবে এই দুইজনেরই বিরুদ্ধে একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে। যা দু’জনই আড়াল করে রেখেছেন।

তবে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপকরায়হান রাফীর কাছে জানতে চাওয়া হয়, তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর নাকি তিক্ততা সৃষ্টি হয়েছে? জবাবে রাফী বলেন, ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের সম্পর্কটা। তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’

তাহলে কী আপনাদের প্রেম ছিল না? রাফী বললেন, ‘আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।’

তবে এই দুই তারকার ঘনিষ্ঠজন সূত্রের খবর, রাফী-তমার মাঝে প্রেমটা এখন আর নেই। একসময়ে দু’জন একসঙ্গে প্রচুর সময় কাটালেও এখন সেসব চিত্রেরও আর দেখা মেলে না। দু’জন নিজেদের মতো করেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

যদিও মাসখানেক আগেই অভিনেত্রীর জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করে রাফী বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদযাপন করো।’

রাফীর এই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।