ঢাকাশনিবার , ১৩ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

রোববার বনানী কবরস্থানে নাসিমের দাফন

টাইমস অব বাংলাদেশ
জুন ১৩, ২০২০ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মরদেহ রোববার (১৪ জুন) রাজধানীর বনানী কবরস্থানে দাফন হবে।

তার মেজ ছেলে তন্ময় মনসুর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দাফন সম্পন্ন হবে। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সীমিত পরিসরে কোথায় জানাজা করা যায় তা নিয়ে নেতারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।  তবে রোববার বনানীতে বাদ জোহর তার দাফন হবে।  মরদেহ শনিবার ওই হাসপাতালেই রাখা হবে।

মোহাম্মদ নাসিমের মেজ ছেলে তন্ময় মনসুর যুক্তরাষ্ট্র থাকেন। তিনি শনিবার (১৩ জুন) দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। রোববার দেশে এসে পৌঁছাবেন তিনি ৷

এদিকে মুক্তিযোদ্ধা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুর সংবাদে আওয়ামী লীগসহ সারা দেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে ৷ খবর শুনে আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রীরা হাসপাতালে ছুটে যান।

মোহাম্মদ নাসিম চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষিয়ান জননেতা মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওইদিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পযবেক্ষণে রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল রোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওইসময়ের মধ্যে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ডিপ কোমাতে রাখা হয়।

গত ১ জুন সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।  তবে পরদিন থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু গত ৫ জুন সকালে মোহাম্মদ নাসিম ব্রেন স্ট্রোক করেন।

এর আগে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় স্ট্রোক করেছিলেন নাসিম। এবার ছিল তার দ্বিতীয় দফায় স্ট্রোক। এ অবস্থায় গত গত ৯ জুন তার পুনরায় করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। ওইদিন করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার পিতা জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্ব মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন। একাদশ সংসদে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।