ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ঘাটতি মেটাতে ৮০ হাজার কোটি টাকা বিদেশী ঋণের লক্ষ্যমাত্রা

টাইমস অব বাংলাদেশ
জুন ১১, ২০২০ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাজেট ঘাটতি পূরণে ৮০ হাজার ১৭ কোটি টাকা বিদেশী ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২৭ হাজার ৩০৮ কোটি টাকা বেশি। চলতি বাজেটে (সংশোধিত) এ লক্ষ্য ছিল ৫২ হাজার ৭০৯ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশের সময় এই লক্ষ্যের কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬০ হাজার ৫৮০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং অভ্যন্তরীণ উৎস থেকে ৮৪ হাজার ৮০০ কোটি টাকা।

বাজেট ঘাটতি পূরণে প্রতিবছরই দুইভাবে ঋণ নিয়ে থাকে সরকার। এর একটি হচ্ছে বৈদেশিক সহায়তা, অপরটি অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যাংক ও সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নেয়া হয়। নতুন অর্থবছরে (২০২০-২১) বিদেশী উৎস থেকে ৮০ হাজার ১৭ কোটি টাকা এবং এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।