ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আজ নতুন আক্রান্ত ১২০২জন মৃত্যু বরণ করেছেন ১৫জন! সুস্থ ৫১২ জন

টাইমস অব বাংলাদেশ
মে ১৫, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৫মে নমুনা পরীক্ষা ৮৫৮২জন নতুন করে ধরা পড়েছে ১২০২জন মৃত্যু বরণ করেছেন ১৫জন। সুস্থ হয়েছেন ৫১২ জন। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৯৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ২০২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২০ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা দেশে আজ সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৮২ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল নয় হাজার ৫৩৯ জনের। এর মধ্য থেকে এক হাজার ২০২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অধ্যাপক নাসিমা বলেন, এ ছাড়া আজকে ৪১টি ল্যাব থেকে করোনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২০টি ল্যাব ও বাকিগুলো ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন । এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৯০ বছরের ওপরে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন , ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৭৯ জন । এ নিয়ে মোট সুস্থ হলেন তিন হাজার ৮৮২ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ২০ হাজার ৬৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৫ লাখ ২৪ হাজার ৬৫২ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ১৭ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৫৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

অন্যদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার ৩৪৫ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৭ লাখ তিন হাজার ৭৪২ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।