ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

বনশ্রীতে যাত্রীবাহী বাস খালে উল্টে যাওয়ার ঘটনা: ফায়ার সার্ভিসের তথ্য

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ৩০, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বনশ্রীতে যাত্রীবাহী বাস খালে উল্টে যাওয়ার ঘটনা

রাজধানীর বনশ্রী এলাকায় একটি দুর্ঘটনায় আলিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস খালে উল্টে পড়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বনশ্রীর ডি-ব্লকে আলিফ পরিবহনের বাসটি খালে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট যৌথভাবে বাসটি উদ্ধারে কাজ করছে।

তিনি আরও জানান, বাসটি উদ্ধারের পরই হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।