দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন
এ যেন কোনো এক উৎসব। এমনই এক উৎসব মূখর পরিবেশে আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।
প্রায় ১৪ বছর পর হওয়া এ সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্মেলন সফল ও সার্থক করতে দিনরাত কাজ করে চলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ২জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। সভাপতি পদে একজন প্রার্থী হওয়ার জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের অপর ৬ জন প্রার্থীরা ছুটে চলেছেন জেলার ৮০৮ জন কাউন্সিলর ভোটারদের কাছে। সমর্থন চাচ্ছেন সকলের নিকট। সাধারণ সম্পাদক পদে ১ জন ও সাংগঠনিক পদে ৩ জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলায় অনুর্ধ্ব ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অবশিষ্ট নেতা কাউন্সিলরদের সমর্থনে নির্বাচিত হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ ডিসেম্বর বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরি চত্বরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাজী মোজাম্মেল হক সভাপতি ও সহিদুল ইসলাম বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে ২০২১ সালের ৩ নভেম্বর দলের সংকটকালীন মুহূর্তে মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক ও শরীফুজ্জামান শরীফকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর ২০২২ সালের ১৯ জানুয়ারি আহ্বায়ক-সদস্য সচিব একই রেখে ৩১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরিতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এতবড় আয়োজনে সম্মেলন এই প্রথম
আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট
জাতীয় থেকে আরও পড়ুন
