ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টায় শনাক্ত ৩৪৭১, মৃত্যু ৪৬

টাইমস অব বাংলাদেশ
জুন ১২, ২০২০ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মহামারি করোনাভাইরাসে দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৭১ জন। এ নিয়ে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে মোট ৮১ হাজার ৫২৩ জনের মধ্যে।

এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো। একইসঙ্গে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।

শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে চার লাখ ৭৩ হাজার ৩২২টি।

মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে তিনজন, বরিশালে বিভাগে তিনজন, রংপুর বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন। ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৭ জন। নারী নয়জন।

তাদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ১০০ বছরের ঊর্ধ্বে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। এরমধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ১৪ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩৬ জন। মোট আইসোলেশনে আছেন নয় হাজার ১২ জন।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।