ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পরা ভিড় , স্বাস্থ্যবিধির বালাই নেই

টাইমস অব বাংলাদেশ
মে ২৯, ২০২০ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাধারণ ছুটি শেষ হওয়ার ঘোষণার পর রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব না মেনেই ঘাটে চলাচল করছেন যাত্রীরা। আজ শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১০টি ফেরি দিয়ে চলছে কর্মস্থলে ফেরা মানুষগুলোকে নিয়ে আসার কাজ। হাজারো মানুষ ওপার থেকে এপারে আসছেন। অনেকের মুখে মাস্ক নেই, নেই শারীরিক দূরত্ব মানার প্রয়াশ! শিমুলিয়া ঘাট এলাকায় জেলা পুলিশ, ট্রাফিক পুলিশকে যাত্রীদের চলাচলে হিমশিম খেতে হচ্ছে। সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে বলা হলেও তার বালাই নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্ব গাড়ি দিয়ে চলাচলের কথা বলা হলেও ঘাট এলাকায় ছোট ছোট গাড়ি ভাড়া করে আসছে মানুষ। ট্রাফিক পুলিশ বেশ কিছু মাইক্রোবাস আটক করে জরিমানা করেছে। মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হিলাল উদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রীদের চাপে বেশ হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি লোকজন মানছে না। ঘাট এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ কর্মস্থল ঢাকায় ফিরছে, তাই চাপ কিছুটা বেশি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।