ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

৩২৪৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

টাইমস অব বাংলাদেশ
মে ২২, ২০২০ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের ৩ হাজার ২৪৮ জন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে এ পর্যন্ত ৫৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্য ঢাকা মহানগর পুলিশেরই (ডিএমপির) ১ হাজার ২৭৭ জন সদস্য রয়েছেন। আক্রান্তের মধ্যে আজ শুক্রবার পর্যন্ত মোট ১১ জন পুলিশ সদস্য মারা গেছেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তার নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।