ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু


সেপ্টেম্বর ৮, ২০১৯ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনা মহানগরীর খালিশপুরে নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মো. ইমরান।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ইমরান নগরীর খালিশপুরের আলমনগর এলাকার মো. মনিরের পুত্র।

স্থানীয় সূত্র জানান, ইমরান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে তার মুখের ওপর পড়ে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।