ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মাউশির বক্তব্য

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ৭, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মাউশির বক্তব্য

শনিবারও স্কুল খোলা থাকবে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৬ ডিসেম্বর)  এ বিষয়ে কথা বলেন মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মহিউদ্দীন সোহেল।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য ভিত্তিহীন। কারা বা কী উদ্দেশ্যে এই গুজব ছড়িয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

অধ্যাপক খান মহিউদ্দীন সোহেল বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এই নিয়ম এখনো বহাল রয়েছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

আরও পড়ুন: সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের সঙ্গে আপস নয়: হাসনাত আবদুল্লাহ

তবে ফেসবুকে এই গুজব ছড়িয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়া প্রয়োজন। সরকারি অফিসের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও শুক্র ও শনিবার ছুটির নিয়ম বহাল রাখা উচিত।

শিক্ষকদের একাংশ মনে করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করতে এমন ভুয়া তথ্য ছড়াচ্ছে, যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এ বিষয়ে দ্রুত একটি বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রণালয় ও মাউশি থেকে সঠিক তথ্য জানানো উচিত বলে তারা মত প্রকাশ করেছেন।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।