ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

গণপিটুনি নিয়ে মেহজাবীনের প্রশ্ন

টাইমস অব বাংলাদেশ
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

গণপিটুনি নিয়ে মেহজাবীনের প্রশ্ন

আবাসিক ছাত্রদের হাতে চোর সন্দেহে এক যুবক নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে । নাম তোফাজ্জল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন জানা গেছে। নিহতের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নে। তার বাবা-মা কেউ বেঁচে নেই।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে আহত করেন।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সামাজিক মাধ্যম। জাহাঙ্গীর নগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হলে এমন ঘটনা মানতে পারছেন না কেউই। প্রতিবাদমুখর হয়েছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে প্রশ্ন করেছেন তিনি। জানতে চেয়েছেন, গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে। তিনি পোস্টে উল্লেখ করেছেন যে, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিলো এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।’

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।