ঢাকাবুধবার , ১০ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

পপুলার হাসপাতালের এমডির স্ত্রীর করোনায় মৃত্যু

টাইমস অব বাংলাদেশ
জুন ১০, ২০২০ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজুর রহমানের স্ত্রী তাহেরা আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মোস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তাহেরা আখতারের হার্টে ব্লক ছিল। তার এনজিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু সেটির জন্য তার শরীর প্রস্তুত ছিল না। আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।