ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টায় আড়াই হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ২৩

টাইমস অব বাংলাদেশ
মে ২৯, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

আজও ভেঙে গেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৩০১ নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষ করে বাংলাদেশে আরও ২ হাজার ৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪ জন।

এছাড়াও মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (২৯ মে) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান,  আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। ফলে দেশে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৫ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।