ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

টাইমস অব বাংলাদেশ
মে ২৮, ২০২০ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১ জুন থেকে সীমিত আকারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হতে যাচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আপাতত সীমিত আকারে ওই চারটি রুটে ফ্লাইট চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালু করা হবে।’ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনা করতে হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।