ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ১৫৪১ জন আক্রান্ত, আরও ২২ জনের মৃত্যু

টাইমস অব বাংলাদেশ
মে ২৭, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪১ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪ জনে।

মঙ্গলবার (২৬ মে) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।’

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৬ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৭ হাজার ৯২৫ জন।’

তিনি বলেন, ‘যে ২২ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন, বাসায় মারা গেছেন ১ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে শূণ্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।’

এলাকাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে ডা. সুলতানা বলেন, ‘২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকা ডিভিশনে ১০ জন, চট্টগ্রাম ডিভিশনে ১০ জন ও সিলেট ডিভিশনে ২ রয়েছেন।’

জেলাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকা সিটিতে ৫ জন, ঢাকা জেলায় ৩ জন, মুন্সীগঞ্জে ১ জন, নরসিংদীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ৩ জন, কুমিল্লায় ২ জন, কক্সবাজারে ১ জন, চাঁদপুরে ২ জন, সিলেটে ১ জন এবং মৌলভীবাজারে ১ জন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।