ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

গণস্বাস্থ্যের করোনা শনাক্ত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত

টাইমস অব বাংলাদেশ
মে ২৬, ২০২০ ৩:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস শনাক্তে নিজেদের উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।ঔষধ প্রশাসনের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (২৫ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী মুহিব উল্লাহ খন্দকার জানিয়েছেন।

মুহিব উল্লাহ খন্দকার বলেন, আমরা আগামীকাল মঙ্গলবার (২৬ মে) থেকে আমাদের তৈরি কিটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়েছিলাম। এই ট্রায়ালের জন্য ধানমন্ডির নগর হাসপাতালে ৫০টা থেকে ১০০টা স্যাম্পল গ্রহণ করার কথা ছিল। ঔষধ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে, আমরা যেন এখন এই ট্রায়াল না করি। আমরা তাদের প্রতি সন্মান জানিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছি।তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) থেকে আমরা আমাদের কিটের প্রপোজালের একটা অনুমোদন নিয়েছিলাম।

আমাদের কিটের আপডেটের জন্য এটা হচ্ছে ইন্টারনাল ক্লিনিক্যাল ট্রায়াল। এর আগেও আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, সেটা ঔষধ প্রশাসনে জমাও দিয়েছি।’ ‘কাল থেকে কিটের এক্সটেন্ডেড ক্লিনিক্যাল ট্রায়াল করতে চেয়েছিলাম, যেন এই কিটের আরও বেটার ভার্শন তৈরি করা যায়। এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিএমআরসির অ্যাপ্রুভাল ছিল। যেহেতু ঔষধ প্রাশাসন আমাদেরকে বলেছে, তাই আমরা এই ট্রায়াল স্থগিত করেছি,’ শেষ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।