ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ও কারাবন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

টাইমস অব বাংলাদেশ
মে ২২, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে দীর্ঘদিন তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ কার্যক্রম সীমিত করা হয়েছিল। এবার পবিত্র ঈদুল ফিতরেও স্বজনদের সাথে বন্দীদের সাক্ষাৎ বন্ধ থাকবে। করোনার প্রভাব কমার আগ পর্যন্ত সাক্ষাৎ কার্যক্রম আর চালু হচ্ছে না।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, দেশে যখন থেকে করোনার প্রকোপ শুরু হয়েছে তখন থেকেই কারাগারে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। এমনকি কারা ফটকের সামনেও অননুমোদিত কেউ কাউকে আসতে দেয়া হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য এবং পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত সাক্ষাৎ কার্যক্রম বন্ধই থাকবে।

কারা সূত্র জানায়, করোনার প্রকোপের শুরুতেই মার্চের শেষের দিকে সারাদেশের ৬৮ কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সীমিত করে মাসে ১ দিন করা হয়েছিল। তবে এপ্রিলের শুরুতে সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।

কারা অধিদফতর সূত্র জানায়, এখন দেশের ৬টি কারাগারে বন্দী ও কারারক্ষী মিলে ৪৬ জন করোনায় আক্রান্ত আছেন। বন্দী ও কারারক্ষী মিলে কোয়ারেন্টাইনে আছেন ২৭৯ জন।

কারা সূত্র জানায়, করোনার সংক্রমণ এড়াতে কারাগারে সব বন্দীদের বার বার হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ভেতরের সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।