ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ১৪৫ পুলিশ

টাইমস অব বাংলাদেশ
মে ১৯, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশের আরও ১৪৫ সদস্য নতুন করে সুস্থ হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট সুস্থ হলেন ৪০৭ জন।

মঙ্গলবার (১৯ মে) রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।

সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হলেন পুলিশের আরও ১৪৫ জন সদস্য। তারা সুস্থ হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় বিভিন্ন এই সদস্যরা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৪৫ জনকে পরপর দুইবার টেস্ট করা হয়। টেস্টে দুইবারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দিয়েছে। আনুষ্ঠানিকভাবে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪৩০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’। এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।