ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় পুলিশে আক্রান্ত বেড়ে ২৫৫৭, ডিএমপিতে ১০৯৫

টাইমস অব বাংলাদেশ
মে ১৭, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের পুলিশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৭ জনে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

রবিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের একটি সূত্র ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটে থেকে এ তথ্য জানায়।

ডিএমপি সূত্র জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত ৮ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর সংবাদ আসে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই বিশেষত এপ্রিলের মাঝামাঝির পর থেকে ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২২ হাজার ২৬৮ জন হয়েছেন। মারা গেছেন ৩২৮ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।