ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়াল, করোনায় আরও ১৪ জনের মৃত্যু

টাইমস অব বাংলাদেশ
মে ১৭, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ  দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭১তম দিনে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭৩ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যার হিসেবে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা দাড়াল ৩২৮ জন।

রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব এতথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৫৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।